শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

গাইবান্ধা সাবেক এমপি শাহ সরোয়ার কবির গ্রেফতার

গাইবান্ধা সাবেক এমপি শাহ সরোয়ার  কবির গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, শাহ সরোয়ার কবিরকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম।

মঙ্গলবার ভোররাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি বিশেষ ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। 

তবে কোন অভিযোগে বা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো জানানো হয়নি।

শাহ সরোয়ার কবির গাইবান্ধা জেলার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকায় বেশ প্রভাবশালী হিসেবে পরিচিত।

এ বিষয়ে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হলে পরবর্তী খবরে তা তুলে ধরা হবে।