শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪১:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গৈদারটেক এলাকার ভুক্ত ভোগীর মানব বন্ধন

গৈদারটেক এলাকার ভুক্ত ভোগীর মানব বন্ধন

ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


আওয়ামী দুঃশাসনের স্বৈরাচারী শেখ হাসিনার দোসর দারুস সালাম থানার সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহেরের বড় ভাই ও আপন আত্মীয়, আবু রায়হান, আবু জামান, আবু সালাম এদের হুকুমে মনির, সাহিন মাস্টার, ফারুক, নবী হোসেন, সেন্টুদের দ্বারা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল সহ ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের দ্বারা মো: শাহাজাহান গংদের ৫৩.১৮ শতাংশ জমি, আমান উল্যাহ গং, ছলিম উদ্দিন গং, রাশেদ আলী গং, হারুন অর রশিদ গাজী গং, নুরুল হক গংদের ১৬২ শতাংশ জমি অবৈধ ভোগ দখলে রাখে শেখ হাসিনার দোসররা স্বৈরশাসকের বল প্রয়োগ করে এসব জমি অবৈধ ভাবে দখলে রাখে।

উপরে উল্লেখিত বিবাদীগন ভূমিদূস্য, লাঠিয়াল ও একদল দাঙ্গাবাজ, পরধন লোভী প্রকৃতিক লোক। সম্পত্তি বিবাদীগন আমাদের নিজ দখলীয় ঢাকা জেলার সাবেক মিরপুর, হালে দারুস সালাম থানাধীন জে,এল নং মিরপুর-১২, ঢাকা মৌজার খতিয়ান নং- ৮৮৪, ১২৪৬, দাগ নং- ৪০১৪, ৪০২৬, জমির পরিমান- ৫৩.১৮ শতাংশ পৈত্রিক সূত্রে আমরা সকলে মূল মালিকগনদের ওয়ারিশ সূত্রে মালিক। কিন্তু বিবাদীগন জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করিয়া আমাদের নিজ পৈত্রিক সম্পত্তি দখল করিয়া নেয় ও আমাদের সকলকে প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া থাকেন যে, উক্ত জমিতে গেলে আমাদেরকে গুম করিয়া ফেলিবে হুমকি দেয় ভুক্তভোগীরা বিবাদীগণের অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় ও আদালতে আইনের আশ্রয় নিয়ে কোন প্রতিকার পায়নি। দীর্ঘ ১৭ বছর ক্ষমতাশীল ব্যক্তি হওয়ায় প্রশাসনিক শক্তির অপব্যবহার করে আমাদেরকে ভয়ভীতিতে রাখে যাহাতে আমরা কোন আইনগত ব্যবস্থা গ্রহন করতে না পারি। বিবাদী মো: আবু তাহের, আওয়ামীলীগের সাবেক ১০নং ওয়ার্ড কাউন্সিল হওয়ায় আমার সকলে উক্ত জমিতে দখল বুঝিয়া পাওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বার বার ব্যর্থ হই । এদের সন্ত্রাসী কর্মকান্ড ও চাদাবাজিতে এলাকার জন সাধারণ অতিষ্ট।