বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০৩:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তিন দিন পর শাস্তি ঘোষণা করল আইসিসি হারমানপ্রীতের

তিন দিন পর শাস্তি ঘোষণা করল আইসিসি হারমানপ্রীতের

মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ বনাম ভারতের তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার তিন দিন পর হারমানপ্রীত কৌরের শাস্তি ঘোষণা করল আইসিসি। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, ভিন্ন অপরাধে হারমানপ্রীতকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

গত শনিবারের ম্যাচে বাংলাদেশের দেওয়া ২২৬ রানের টার্গেট তাড়ায় ব্যাট করতে নেমে নাহিদা আক্তারের বলে ক্যাচ আউটের সিদ্ধান্ত মানতে পারেননি হারমানপ্রীত। তিনি প্রথমে ব্যাটে থাবা মারেন, পরে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে বলতে মাঠ ছাড়েন।


আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ ও বাজে আচরণের কারণে তার ওপর ‘লেভেল ২’ আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। এর প্রেক্ষিতে হারমানপ্রীতকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচটি শেষ পর্যন্ত টাই হয়েছিল। ম্যাচ শেষেও কমেনি হারমানপ্রীতের রাগ।

দর্শকদের উদ্দেশ্যে আপত্তিকরভাবে থাম্বস আপ দেখান। পুরস্কার বিতরণীতে সরাসরিই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া ট্রফি নিয়ে ফটোসেশনের সময় আম্পায়ার এবং বাংলাদেশি ক্রিকেটারদের উদ্দেশে কটূক্তি করতেও ছাড়েননি! তাই ‘আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া কোনো ঘটনায় ঢালাওভাবে সমালোচনা’ করায় তার ম্যাচ ফির আরো ২৫ শতাংশ কাটা হয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি ডিমেরিট পয়েন্ট।