বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শারীরিক অসুস্থতার কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলছেন না লিটন

শারীরিক অসুস্থতার কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলছেন না লিটন

শারীরিক অসুস্থতার কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলছেন না লিটন দাস। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নু জানিয়েছেন, ওপেনারের জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতার উপসর্গ এখনো রয়ে গেছে। তাই এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

নান্নু বলেন, ‘লিটন ধীরে ধীরে উন্নতি করছে। দুই দিন সময় লাগবে। প্রথম ম্যাচ মিস করব। আমি কোনো বিকল্প ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠুন। জ্বর কমছে।’ এর মধ্য দিয়ে এশিয়া কাপ শুরুর আগে বড়সড় ধাক্কা খেলো বাংলাদেশ।

বাংলাদেশ পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে। এরপর আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা। ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।