শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শিশুকে বাঁচাতে গিয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

শিশুকে বাঁচাতে গিয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার):-

 

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক শিশু ছিটকে পড়ে। এ সময় শিশুকে রক্ষা করতে গিয়ে অটোরিকশাটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১) ও শওকত দেব (১৭)।
 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন। নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অন্য দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন জানিয়েছেন, এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।