সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৯:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিতে পারে শিক্ষকরা

জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিতে পারে শিক্ষকরা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিশাল জনসংখ্যা একটি বড় সম্পদ, আর এটিকে জনসম্পদে রূপান্তর করতে পারেন শিক্ষকরা।

 

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ শতাংশ বাজেট দিয়েছেন, যেটি যথাযথভাবে কার্যকর করতে হবে। তিনি বলেন, দেশের এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য শুধু উচ্চ শিক্ষা নয়, কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।

 

তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করেছিল, সেখান থেকে এখন উত্তরণ ঘটেছে। বর্তমান নেতৃত্বকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আনন্দমুখর পরিবেশে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

 

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মোট ১০৪ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন শিক্ষার্থী রয়েছেন।