শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

সাত কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

সাত কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এবং এটি এই নামে তার কার্যক্রম পরিচালনা করবে।
 

আজ রোববার, রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল। সভায় বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়।
 

সভা শেষে ইউজিসির সচিব, ড. ফখরুল ইসলাম, গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত নামগুলোর মধ্যে থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, এবং পরবর্তীতে উপদেষ্টা পরিষদে পাস হলে রাষ্ট্রপতির সম্মতিক্রমে অধ্যাদেশ জারি করা হবে।
 

এই সাতটি সরকারি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, এবং সরকারি তিতুমীর কলেজ।
 

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মান উন্নয়ন এবং সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নের লক্ষ্যে রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এসব কলেজ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগ ওঠে, যার কারণে গত বছরের অক্টোবর মাসে শিক্ষার্থীরা মাঠে নামেন এবং তাদের দাবি ছিল আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের।
 

লম্বা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত ডিসেম্বর মাসে একটি বিশেষ কমিটি গঠন করে, যারা দীর্ঘ তিন মাস ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষকদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কাজ করেছে।
 

গত ১৮ ফেব্রুয়ারি, ইউজিসি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে প্রস্তাব আহ্বান করে। ইউজিসির ই-মেইল ঠিকানায় (info@ugc.gov.bd) আগ্রহী ব্যক্তিরা নাম প্রস্তাব পাঠান। আজকের মতবিনিময় সভা থেকেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে।