সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বব্যাংক বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

বিশ্বব্যাংক বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

বিশ্বব্যাংক বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সাউথ এশিয়া রিজিওনাল এডুকেশন টিমে এডুকেশন স্পেশালিস্ট পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: এডুকেশন স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, শিক্ষা বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা বা সামাজিক প্রকল্পে কোয়ানটিটেটিভ রিসার্চ ও অ্যানালিটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৩