সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের পরীক্ষা স্থগিত

সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের পরীক্ষা স্থগিত

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) সদস্যভুক্ত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০২১ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর বিএসসিএসের সদস্যভুক্ত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০২১ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।