শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বন্দরটিলায় বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় ইসরাফিল খসরু: গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই

বন্দরটিলায় বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় ইসরাফিল খসরু: গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক ( চট্টগ্রাম):-



নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ বি, ইউনিট বিএনপির উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন, দেশের সুষ্ঠু রাজনৈতিক ধারা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই জনগণ।


 

বন্দরটিলায় বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় ইসরাফিল খসরু: গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই



বিগত বছরের ন্যায় আবারো বিএনপি কে আগামীতে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে এবং ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট- তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কাঠামো মজবুত করতে বিশেষ অনুরোধ জানান।

 

বন্দরটিলায় বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় ইসরাফিল খসরু: গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই — ছবি ২



২৩ মার্চ, রোববার সন্ধ্যায় স্থানীয় একটি ট্রার্ফ মাঠে সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপি'র সভাপতি সরফরাজ কাদের রাসেল।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী।


অন্যান্যর মধ্যে বক্তব্য নগর সদস্য মোঃ নুরুজামান, মোঃ মাহবুব এলাহী, বিএনপি নেতা মোঃ শাহজাহান,মোঃ আলী,আলমগীর,মিজানুর রহমান পারুল, মোঃ সুমন রহমান, মোঃ শরীফ, মোঃ জাহেদ আনসারী,ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ সোহেল,হুসনী মোবারক রিয়াদ, মোঃ রাসেদ, ছাত্রনেতা মোঃ আকিব জাবেদ।


এছাড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্র ভিত্তিক সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ,যুবদল-ছাত্রদল ,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল,তাঁতীদল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আলী শাহ জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মুহাম্মদ গফুর হোসাইন।