সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১টি পদে মোট ১৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ
১৫১টি পদের মধ্যে সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালন) পদে ১০ জন, সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৫ জন, সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) পদে ২ জন, মেডিকেল অফিসার ৬ জন, রসায়নবিদ ৬ জন ও ক্রয়/ভান্ডার/সিঅ্যান্ডএফ কর্মকর্তা পদে ৪ জন নেওয়া হবে। এসব পদ নবম গ্রেডের পদ।

এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক পদে দুজন নেওয়া হবে। এর মধ্যে একটি নবম গ্রেডের পদ ও আরেকটি দশম গ্রেডের পদ। দশম গ্রেডে হিসাবরক্ষক পদে ৭ জন নিয়োগ দেওয়া হবে। ১১তম গ্রেডে সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদে দুজন নেওয়া হবে, ১৩তম গ্রেডে সহকারী হিসাবরক্ষক পদে ৩০ জন এবং উচ্চমান হিসাব সহকারী পদে ৭৭ জন নিয়োগ দেওয়া হবে।


যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের http://bpdb.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা
১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।