শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

৯৯৯ ফোনে খবর দিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার

৯৯৯ ফোনে খবর দিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
 

গাজীপুরের কালিয়াকৈরে একজন সচেতন নাগরিকের সাহসী পদক্ষেপে বড় ধরনের একটি মাদক পাচারের চক্র ধ্বংস হয়েছে।
 

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের সোনাতলা বাজার থেকে এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, একটি মাছবাহী মিনিট্রাকে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোনাতলা বাজারের উত্তর পাশে রাস্তার ওপর দাঁড়ানো একটি মিনি ট্রাক তল্লাশি করে। তল্লাশির সময় পুলিশ ৩ টা কার্টন থেকে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং মানিক ও রবিন নামে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।