শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার

সিলেট ব্যুরো:-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগরী পুলিশের শাহপরান (রহ.) থানা। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।
 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সমকালকে জানান, শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মী আক্তার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং দুপুর ১২টার দিকে আদালতে হাজির করা হয়।
 

গত বছরের ডিসেম্বর মাসে সিলেট জেলার ২৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যার মধ্যে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় আক্তার হোসেনকে।