শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:০৩:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রা

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কয়েক দিনের প্রখর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর রাজধানী ঢাকায় নেমেছে মুষলধারে বৃষ্টি। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এই বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া, যা কিছুটা স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মাঝে।
 

বৃষ্টিতে দীর্ঘদিনের গরমে অতিষ্ঠ মানুষের মুখে হাসি ফিরেছে। তীব্র রোদের পর হঠাৎ এমন বৃষ্টি অনেককেই আনন্দিত করেছে।
 

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে এই বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে। একই সঙ্গে জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ এখনো দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।
 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।