শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, চাঁদপুরে ৫ কিশোর গ্যাং সদস্য আটক

অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, চাঁদপুরে ৫ কিশোর গ্যাং সদস্য আটক

ঢাকা প্রেস নিউজ,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরে অস্ত্র হাতে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া পাঁচ কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মামলা দায়েরের পর বাকি দুজনকে আদালতে পাঠিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
 

পুলিশ জানায়, কিছু কিশোর গ্যাং সদস্য অস্ত্র হাতে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করছিল। ভিডিওটি চাঁদপুর সদর মডেল থানার ওসির নজরে আসলে কিশোর গ্যাং মুক্ত করতে শহরে অভিযান চালানো হয়। এই অভিযানের সময় শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল এলাকা থেকে ওই পাঁচ কিশোরকে আটক করা হয়।
 

চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে আটক কিশোর সদস্য রুবায়েত আরেফিন রোহান ও জাহিদ হোসেন রায়হানের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করেছেন।
 

ওসি মো. বাহার মিয়া জানান, আটককৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।