শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

পুঠিয়া যৌথ বাহিনী ও পুলিশ চেকপোস্টে ২৫ গাড়ী জরিমানা

পুঠিয়া যৌথ বাহিনী ও পুলিশ চেকপোস্টে ২৫ গাড়ী জরিমানা

মোঃ শফিকুল ইসলাম  চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ-



রাজশাহীর পুঠিয়া বানেশ্বর মহাসড়কে  ট্রাফিক মোড়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ী চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চারঘাট আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনি, পবা হাইওয়ে, জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে বানেশ্বর ট্রাফিক মোড়ে মহাসড়কের উপর পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন গাড়ীতে তল্লাশি করে  ২৫টি মটর সাইকেলর  জরিমানা করা হয়।


 

পুঠিয়া যৌথ বাহিনী ও পুলিশ চেকপোস্টে ২৫ গাড়ী জরিমানা



শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড়ে মহাসড়কের উপর এলাকায় এই ভ্রাম্যমান চেকপোস্ট বসানো হয়। এসব তথ্য নিশ্চিত করেন, চারঘাট আর্মি ক্যাম্পের ইনচার্জ সিনিঃ ওয়ারন্ট অফিসার মোঃ কালাম।

 

পুঠিয়া যৌথ বাহিনী ও পুলিশ চেকপোস্টে ২৫ গাড়ী জরিমানা — ছবি ২


 
পবা হাইওয়ে থানার ওসি মোঃ মোজাম্মেল হোসেন বলেন, অভিযানে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় হেলমেট এবং লাইসেন্স না থাকায় পবা হাইওয়ে পুলিশ ১৩টি, জেলা ট্রাফিক পুলিশ ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।


দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মোঃ রাসেল।