শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ধুনট এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ধুনট এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা প্রেস

মোঃ নাজমুল হাসান,বগুড়া প্রতিনিধি:-

 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত শান্তি ও সম্প্রীতির সমাবেশ ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিস্টনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ঙ্গলবার (৮ই অক্টোবর) বিকেলে এলাঙ্গী উচ্চ বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি আবুল মুনসুর আহম্মেদ পাশা।


এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’রঞ্জ সাধারণ সম্পাদক আলহাজ্ব জিএম সম্রাট এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনিছুর রহমান বাদশা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুঞ্জিল হক।

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যালেন চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পিস্টন। ধুনট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জন,যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামিম খান, ধুনট উপজেলা ছাত্রদলের নেতা সাইদুজ্জামান (নোমান), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াকুব আলী, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস, এম রানা, আব্দুল আলিম লালন,এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইউসুছ আলী, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা বিএনপির নেতা ও ইউনিয়ন বিএনপি নেতা, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দল নেতা উপস্থিত ছিলেন।