শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত: আসামি পলাতক

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত: আসামি পলাতক

ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জ সদর: নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে আহত করে এক ব্যক্তি পালিয়ে গেছে।
 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জিমখানা মোড়ে ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কামরুজ্জামান (৩০) নারায়ণগঞ্জ সদর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত।
 

পুলিশ জানায়, বাবু (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্য কামরুজ্জামানের ডান কব্জিতে ছুরি দিয়ে আঘাত করে সে পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক আসামি বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।