শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৫:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কক্সবাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

কক্সবাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

কক্সবাজার শহরের খরুলিয়া টেক হিন্দুপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হন।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, চট্টগ্রাম থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে বাইক আরোহী ছিটকে পড়ে যান এবং তার মাথায় থাকা হেলমেটও ভেঙে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান।

 

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। তবে, তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

একজন প্রত্যক্ষদর্শী জানান, “এই সড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থারও অভাব রয়েছে।”