শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ফেসবুক কমেন্টের জেরে গ্রেপ্তার ১

খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ফেসবুক কমেন্টের জেরে গ্রেপ্তার ১

ঢাকা প্রেস নিউজ

 

ফেসবুকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামে এক ব্যক্তিকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

আশুলিয়া থানা-পুলিশ জানায়, গত ৫ এপ্রিল ‘পিনাকী–Dadabhai Pinaki’ নামে একটি ফেসবুক পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় নিয়ে একটি লেখা প্রকাশ হয়। সেখানে এবাদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কমেন্টে খালেদা জিয়াকে উদ্দেশ করে অশালীন, কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য করেন। বিষয়টি নজরে আসে যুবদলের স্থানীয় নেতা আতাউর রাহিমের, যিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহ–সভাপতি। পরে তিনি আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
 

মামলার পর সোমবার রাতে বরিশালের উজিরপুর থেকে এবাদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন (মঙ্গলবার) তাকে আশুলিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।