শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম ব্যুরো:-

 

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আট-দশজন যুবক একটি ব্যানার নিয়ে হঠাৎ মিছিল বের করে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত মিছিলটির নেতৃত্বে ছিলেন নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ। মিছিলের ভিডিও (দৈর্ঘ্য ১ মিনিট ১১ সেকেন্ড) দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
 

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—মো. দিদারুল আলম (৩৩), মো. আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মো. জুয়েল (২৮) ও সুমন (২৫)।
 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা মিছিলে সরাসরি অংশ নিয়েছেন। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।