শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ময়মনসিংহে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন 

ময়মনসিংহে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন 

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহে শুরু হলো ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া  কর্মসূচির আওতায় অনূর্ধ্ব-১৫ বালকদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।আজ ২১এপ্রিল সোমবার বিকালে ময়মনসিংহ লেডিস ক্লাবের মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।


অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণে অংশ গ্রহনের সুযোগ পাওয়ার লক্ষ্যে এ জেলার ১৩টি উপজেলা থেকে ১৫৫ জন খেলোয়াড় প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়।এতে চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পায় ৪০ জন খেলোয়াড়। প্রতিভাবান এই খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণ থেকে প্রতিভাবান খেলোয়াড়গন সুযোগ পাবে ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ এবং বিচ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের ট্রেইনিং কোঅর্ডিনেটর জান্নাতুল নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার, আল-আমিন।