শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত

বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত

 

ঢাকা প্রেস নিউজ


ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিষয়ে নতুন ও কঠোর নীতি জারি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আপৎকালীন অবস্থা বা চিকিৎসার জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না।

 

গত ৫ আগস্টের পর থেকেই ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ ছিল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভিসা প্রদান পুরোপুরি শুরু হয়নি। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় খুলেছে। তবে এখনই সকলে ভিসা পাবেন না। চিকিৎসার জন্য ভারতে যেতে চাওয়া ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
 

এই নতুন নীতির ফলে বাংলাদেশিদের ভারতে যাতায়াতে ব্যাপক সমস্যা হতে পারে। বিশেষ করে, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পরিবার পরিজনের সাথে দেখা করতে যাওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।