শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব ১৪,কর্তৃক ময়মনসিংহ জেলার হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ০১

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব ১৪,কর্তৃক ময়মনসিংহ জেলার হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় বাদী মোঃ সোহেল (২৪), পিতা-মৃত আঃ গনি, সাং- কুমুরিয়ার চর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, বাদীর পিতা মৃত আঃ গনি (৫৫) এর সাথে আসামীগণের জমি-জমাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছে। এরই সূত্র ধরে গত ১৬/০৪/২৪খ্রি. সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন কুমুরিয়ারচর বাদীর বসত বাড়ীর সীমানায় এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে আঃ গনি (৫৫) কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী আঘাত করে আহত করে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সোহেল (২৪), বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮,তারিখ-১৮/০৪/২০২৪খ্রি.,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
 

এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১২ এপ্রিল ২০২৫ খ্রি. ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা  এলাকায় অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানার আঃ গনি (৫৫) হত্যা মামলার ০৪ নং এজাহারনামীয় আসামী আরিফ (২২), পিতা-হাসেম আলী, সাং-কুমুরিয়ার চর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 

 গ্রেফতারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।