মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৭:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নৌকার ফিরোজ আহম্মেদ স্বপনের জয়

নৌকার ফিরোজ আহম্মেদ স্বপনের জয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ফিরোজ আহম্মেদ স্বপন সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) বিপুল ভোটে জয়লাভ করেছেন। 

রোববার তালা ও কলারোয়া উপজেলায় মোট ১৬৮ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার ৯৩টি ও কলারোয়া উপজেলার ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

তালা উপজেলায় ৯৩টি কেন্দ্রে নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন পেয়েছেন ৮৫ হাজার ৩১৭ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত ১৩ হাজার ১৮০ ভোট পেয়েছেন।

কলারোয়া উপজেলায় ৭৫টি কেন্দ্রের মধ্যে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন পেয়েছেন ৬৩ হাজার ১৬৫ ভোট; এ উপজেলায় নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোলনা প্রতীকের প্রার্থী এসএম মুজিবুর রহমান ১০ হাজার ৫৩৩ ভোট পেয়েছেন ও লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত ৫ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন।

সাতক্ষীরা