শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সাতক্ষীরা সীমান্তে থেকে বিশেষ অভিযানে ২২ লক্ষ ৯০ হাজার টাকার হীরার নাকফুল আটক 

সাতক্ষীরা সীমান্তে থেকে বিশেষ অভিযানে ২২ লক্ষ ৯০ হাজার টাকার হীরার নাকফুল আটক 

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-



১৪ এপ্রিল ৮.১৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক, বিএ ৬৩৮০ লেপ্টেনেল কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল প্রায় ২২ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৯০ টি হীরার নাকফুল আটক করে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধীনস্ত ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২-৬-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে হীরার গহনা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে।
 

এ সময় ১জন চোরাকারবারী পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ১টি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া প্যাকেট এর মধ্য হতে ৯০ টি হীরার নাকফুল আটক করে। বর্ণিত অভিযানে আটককৃত ৯০ টি হীরার নাকফুলের সর্বমোট মূল্য বাইশ লক্ষ নব্বই হাজার টাকা।
 

আটককৃত হীরার নাকফুল যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।