শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নিষেধাজ্ঞা: আইভীর বিরুদ্ধে দেশত্যাগ

নিষেধাজ্ঞা: আইভীর বিরুদ্ধে দেশত্যাগ

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালত বুধবার (১৩ নভেম্বর) এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের তদন্ত চলছে। এমন পরিস্থিতিতে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তদন্তের সুষ্ঠু চলমানতার জন্য তার বিদেশ গমন নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর তার ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে নিয়োগ দেন। আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নামে নারায়ণগঞ্জ মহানগরে ৪ থেকে ৫টি ফ্ল্যাট রয়েছে। তিনি তার ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে পদে পদায়ন না করে, একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এছাড়া, তার গাড়ি চালকের নামে নারায়ণগঞ্জ মহানগরের বর কল এবং পানির কল এলাকায় ২টি ফ্ল্যাট রয়েছে।

এছাড়া, নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ অঞ্চলে কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করেন তার দুই ভাই আলী রেজী রিপন এবং আহম্মদ আলী রেজা উজ্জ্বল। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জে ৭ তলা বিশিষ্ট একটি বিশাল বাড়ি নির্মাণ, ঐতিহ্যবাহী চিত্ত বিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ, এবং বাংলাদেশ রেলওয়ের ১৮ একর জমি দখল করে শেখ রাসেল পার্ক নির্মাণের অভিযোগও রয়েছে।

দুদকের গোয়েন্দা তথ্যানুসন্ধানে জানা গেছে, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গ এবং নিকট আত্মীয়দের নামে আরও অবৈধভাবে অর্জিত সম্পদের সত্যতা পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী ২০১১ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হন। তার বাবা, আলী আহাম্মদ চুনকা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন।