বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৫:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননিঃ মাশরাফি

তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননিঃ মাশরাফি

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা। জানালেন- তাকে বাদ দেওয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ম্যাশ লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো- তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয়, এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। 

মাশরাফি লেখেন, এখন প্রশ্ন হতে পারে- তামিম কেন দলে থাকতে চাইল না? আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটি একমাত্র তামিমই বলতে পারে। হয়তো সে কোনো একদিন বলবে, তখন আমরা বুঝতে পারব। অবশ্য এরই মধ্যে নিজের ভাবনা জানানোর কথা বলেছেন তামিম ইকবাল।