শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৯:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাস্তার পাশে ১০ ব্যাগ হাত বোমা, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী

রাস্তার পাশে ১০ ব্যাগ হাত বোমা, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী

ঢাকা প্রেস,শরীয়তপুর প্রতিনিধি:-


শরীয়তপুরে রাস্তার পাশে ১০ ব্যাগ হাতবোমা পড়ে থাকার সন্ধান পাওয়া গেছে। পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে।

 

সোমবার (১১ নভেম্বর) সকালে ডামুড্যা উপজেলার রাস্তার পাশে এই ব্যাগভর্তি হাতবোমাগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
 

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একটি ব্যাগ থেকে কিছু বোমাসদৃশ বস্তু বের হয়ে থাকলে তা দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরে সাভার সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি বিশেষ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
 

ডামুড্যা থানার উপ-পরিদর্শক ইয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি এবং ব্যাগগুলোর মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।