বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসিকে ছাড়া এমএলএস ম্যাচে কানসাস সিটিকে হারিয়েছে মায়ামি

মেসিকে ছাড়া এমএলএস ম্যাচে কানসাস সিটিকে হারিয়েছে মায়ামি

লিওনেল মেসিকে ছাড়াই মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে কানসাস সিটিকে হারিয়ে দিয়েছে ইন্টার মায়ামি। প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে তারা জয় পেয়েছে ৩-২ গোলে। দ্বিতীয়ার্ধে মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। জোড়া গোল করেছেন ইকুয়েডরের ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা।

বাংলাদেশ সময় রবিবার সকালে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান কাম্পানা। প্রথমার্ধের শেষ মুহূর্তে দলকে ২-১ গোলে এগিয়ে দেন লিওনার্দো কাম্পানা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মায়ামি দুর্দান্ত ফুটবল উপহার দেয়।


এর ফলও পেয়ে যায় হাতেনাতে। ৬০তম মিনিটে অসাধারণ এক গোলে স্কোরলাইন ৩-২ করেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। ৭৮ মিনিটে কানসাস সিটি একটি গোল পরিশোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ফারিয়াসের গোলটিই পার্থক্য গড়ে দেয়।

উল্লেখ্য, মেসিসহ ইন্টার মায়ামির ৮ ফুটবলার জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করছেন। যে কারণে  তুলনামূলক ‘দুর্বল’ দল নিয়েই তাদের মাঠে নামতে হয়েছে। মেসি যোগ দেওয়ার পর থেকে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল মায়ামি। ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মায়ামির অবস্থান পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে। আর ৬ পয়েন্ট পেলেই তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে।