সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সেলিন ডিওনের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ

সেলিন ডিওনের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ

সেলিন ডিওনের অলিম্পিকে অংশগ্রহণের খবরটি সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে যেমন তার অনুরাগীরা তার স্বাস্থ্যের উন্নতি ও মঞ্চে ফিরে আসার জন্য উচ্ছ্বসিত, অন্যদিকে অনেকেই এই ঘটনাকে নিয়ে সন্দিহান। বিগত কয়েক বছর ধরে তিনি জটিল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে চলছিল চিকিৎসা।  এদিকে আসন্ন প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সেলিন। এই মুহূর্তে অলিম্পিক্সের জন্য প্যারিসে সাজ সাজ রব। তার মধ্যেই সে শহরের রয়্যাল মোনাকো হেটেলের সামনে ছবি শিকারিদের ক্যামেরাবন্দি হন সেলিন। 

 

ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে। ওই হোটেলেই রয়েছেন আমেরিকান পপ তারকা লেডি গাগা। উদ্বোধনী অনুষ্ঠানে তারও পারফর্ম করার কথা। বছরখানেক আগেই জানা গিয়েছিল, বিরল স্নায়ুরোগে ভুগছেন সেলিন, যার নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। তিনি নিজেই সে কথা জানিয়েছিলেন। যার ফলে বাতিল করতে হয়েছিল তার একাধিক লাইভ কনসার্ট। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসার মধ্যে ছিলেন হলিউডের জনপ্রিয় গায়িকা।  
 

গত এপ্রিল মাসে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সেলিন প্রথম জানান, তিনি প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি আরও একবার আইফেল টাওয়ার দেখতে চাই।’

 

তার পরেই অনুরাগীদের মধ্যে শিল্পীকে নিয়ে গুঞ্জন ছড়ায়। উদ্বোধনী অনুষ্ঠান হবে ত্রোকাদেরো প্রাসাদের সামনে। সেই জায়গাটি হল আইফেল টাওয়ারের ঠিক উল্টোদিকে। আগামী ২৬ জুলাই অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে সেলিন গান গাইবেন কি না,তা জানতে আগ্রহী শিল্পীর অগণিত অনুরাগী।