সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিপাই (গ্রেড-১৭) পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সিপাই (গ্রেড-১৭) পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাই পদের মৌখিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন ৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য আনতে হবে।মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।