মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

দিনাজপুর সংবাদদাতা:

 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
 

হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটি ছাড়া কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা পণ্যের শুল্কায়ন ও পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
 

অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।