শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রামে মিডিয়া ক্যাম্পেইন

বাল্যবিবাহ প্রতিরোধে কুড়িগ্রামে মিডিয়া ক্যাম্পেইন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন "আমার জীবন, আমার অধিকার—বাল্য বিবাহ রাখবো এবার"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন ও প্রচারণামূলক টাওয়ার উদ্বোধন করা হয়েছে।
 

রোববার দুপুরে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উদ্যোগে, চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট এবং আরডিআরএস বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আরডিআরএস মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের সভাপতি জীবন কুমার সেন।
 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা।
 

এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন- টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের কো-অর্ডিনেটর অলিক রাংসা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
 

আয়োজকরা জানান, কুড়িগ্রামে ৭৬টি যুব সংগঠনের প্রায় ২,৮০০ যুবক-যুবতী বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছে। তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
 

অনুষ্ঠান শেষে আরডিআরএস ক্যাম্পাসে বাল্য বিবাহ প্রতিরোধে প্রচারণামূলক টাওয়ার উদ্বোধন করা হয়।