শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩২:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পূজা নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা, বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজা নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা, বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-


 

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দিয়েছেন, এবারের পূজা উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
 

উপদেষ্টা বলেন, “পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিবারের মতোই পুলিশ ও আনসার ছাড়াও এবার র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। আমরা জনগণের সহযোগিতা কামনা করছি।”
 

বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “বাজার সিন্ডিকেট ভাঙার জন্য সরকার কাজ করছে। আশা করি খুব শীঘ্রই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, “সবার উচিত সত্য তথ্য যাচাই করে প্রচার করা। ভুল তথ্য ছড়িয়ে দিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।”
 

কৃষি খাতের উন্নয়ন এবং বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের বিষয়েও উপদেষ্টা আলোকপাত করেন। তিনি বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি এবং যন্ত্রপাতি পরিদর্শন করে এর প্রশংসা করেন।