সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বাস্থ্য পরীক্ষা শুরু পুলিশের সার্জেন্ট পদের

স্বাস্থ্য পরীক্ষা শুরু পুলিশের সার্জেন্ট পদের

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্জেন্ট পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ২২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে।


পরীক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজের স্বাক্ষরসহ দুই কপি চিকিৎসার ইতিবৃত্ত ফরম নিয়ে খালি পেটে কেন্দ্রে হাজির হতে হবে।

সার্জেন্ট পদে জনবল নিয়োগে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৭৮ জন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে। এসব প্রার্থীর এখন স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হচ্ছে।