শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ফিলিস্তিন ও গাজায় নির্বিচারে মুসলিম হত্যার বন্ধে দাবিতে কাশিমনগরে বিক্ষোভ মিছিল। 

ফিলিস্তিন ও গাজায় নির্বিচারে মুসলিম হত্যার বন্ধে দাবিতে কাশিমনগরে বিক্ষোভ মিছিল। 

মো ইফাজ খাঁ,বিশেষ প্রতিনিধি:-

 

ফিলিস্তিনের গাজা ও রাফাহতে নারকীয় হামলায় হাজার হাজার নিরপরাধ মুসলমানদের শহীদ করার প্রতিবাদে কাসিমনগর বাজারে  সর্বস্তরের আলেম-ওলামাগণ ও তাওহীদ জনতার  আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সন্ধ্যায় গাজা ও রাফায় মানবাধিকার লড়ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির দাবিতে কাসিমনগর বাজারে বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলটি (কাসিমনগর) (হবিবপুর) (বহরা)  (দেওগাও) হয়ে আবার কাসিমনগরে মিলিত হয় । মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এই সহিংসতার বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের কণ্ঠ তুলে ধরেন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিল শেষে পথসভায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান, এই নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মানবাধিকার লংঘন বন্ধ করা হোক। মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিবাদ আগামীতে আরও জোরদার করা হবে, যাতে বিশ্বের সামনে এই অবিচারের ঘটনা উন্মোচিত হয়।