মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গরমের আকর্ষণ কাঁচা আম

গরমের আকর্ষণ কাঁচা আম

গ্রীষ্মের শুরুতেই ফলের রাজা আম বাজারে আসতে শুরু করেছে। তবে সেটা যুবরাজ হয়ে। অর্থাৎ এখনই কাঁচা আম পাওয়া যায় বাজারে৷ পাকা আমের মধুর রসের মতো কাঁচা আমও অনেকের প্রিয়৷ কাঁচা আম শরীরে পানি সরবরাহের পাশাপাশি নানা রোগ থেকে বাঁচতে সাহায্য করে৷ রোজার সময়ে তাই ইফতারে বা খাবারে কাঁচা আম যুক্ত করতেই পারেন। কিন্তু কেন জোর দেবেন এই ফলে? চলুন জেনে নেই: 

ইফতারের পর অ্যাসিডিটির সমস্যায় ভোগেন অনেকে। এই সময় কাঁচা আম বিট লবণ দিয়ে খেলে উপকার পাওয়া যায়৷ 
কাঁচা আম খেলে ওজন কমার সম্ভাবনা থাকে। তবে সব জায়গার ওজন কমানোর জন্য কাঁচা আম কার্যকর নয়। আপনার পেট বাড়তে শুরু করলে নিয়মিত কাঁচা আম খেলে উপকার মিলবে। 
কাঁচা আম শরীরে পানি সরবরাহ করে। আর রোজায় কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যা দূর করার ক্ষেত্রেও কাঁচা আম উপকারী।

ভিটামিন-সি থাকায় কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। 
অতিরিক্ত ঘামের সমস্যা যাদের তারা আমের শরবত খেতে পারেন। 
ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা দৈনিক ১০ গ্রাম কাঁচা আম খেলে রোজায় সুস্থ থাকতে পারবেন।