শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

নকশাবহির্ভূত ৩৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

নকশাবহির্ভূত ৩৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

নকশা না মেনে নির্মিত রাজধানীর ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব ভবনের নিয়মবহির্ভূত অংশ অপসারণ করে সঠিক নিয়মে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
 

সোমবার (ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে) নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত “সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে?” শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন।
 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান।
 

রাজউক চেয়ারম্যান বলেন, “চিহ্নিত ভবনগুলোর নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবন সিলগালা করা হবে। যতটুকু অংশে নিয়ম লঙ্ঘন হয়েছে, ততটুকুই ভাঙা হবে। আমি দায়িত্বে থাকা অবস্থায় এ কাজ চালিয়ে যাবো।”
 

তিনি আরও বলেন, “ঢাকার উন্নয়নে একটি একক সিদ্ধান্ত কেন্দ্র থাকা জরুরি। নগর পরিকল্পনা কার্যকর করতে হলে পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সব সেবার সমন্বয় এক ছাতার নিচে আনতে হবে।”
 

নির্মিত ভবনগুলোর বিষয়ে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে নির্মাণাধীন ভবনগুলোর ক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেই। বরং বেদখল হওয়া প্লট উদ্ধার করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।”
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য খালেদ সাইফুল্লাহ। এ সময় প্রকাশনা ‘ঢাকাই’ ম্যাগাজিন এবং উপদেষ্টা হেলিমুল আলম বিপ্লবের বই ‘Dhaka’s Canals on Their Dying Breath’ এর মোড়ক উন্মোচন করা হয়।
 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইপির সাবেক সভাপতি মো. ফজলে রেজা সুমন, ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ, স্থপতি সুজাউল ইসলাম খান এবং রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রমুখ।