শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ঢাকাগামী এনা পরিবহন বাসে প্রায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ঢাকাগামী এনা পরিবহন বাসে প্রায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা থেকে ঢাকাগামী এনা পরিবহনে করে গাঁজা পাচারের সময় এক দম্পতিকে আটক করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
 

বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম শহরের এনা পরিবহন কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
 

আটককৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আনোয়ার হোসেন এবং তার স্ত্রী জেসমিন। তাদের কাছ থেকে মোট ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের কুড়িগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবাহী ব্যাগসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা বহনের কথা স্বীকার করেছেন এবং দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার তথ্য দিয়েছেন।

 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, "আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজের যে স্তরেই মাদক কারবারি থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।"
 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কার্যকর অভিযানের প্রশংসা করেছেন।