শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৪:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

তৃতীয় দফা বন্যায় এখন ফসল পানির নিচে, ক্ষতি ২৭ কোটি 

তৃতীয় দফা বন্যায় এখন ফসল পানির নিচে, ক্ষতি ২৭ কোটি 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে বর্ষার শেষ সময়ের বন্যায় চরম ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। উজানের ঢলে এখনও তলিয়ে আছে নদ-নদী অববাহিকার শতশত হেক্টর জমির আমন, বাদাম, মাসকালাইসহ বিভিন্ন ফসল। কৃষি বিভাগের তথ্যমতে, তৃতীয় দফা এই বন্যায় কৃষিতে ক্ষতির পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা।

 

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি আর উজানের পানিতে তলিয়ে আছে আমন, বাদাম, মাসকালাইসহ চরাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত। দ্বিতীয় দফা বন্যার পর এসব ফসল লাগিয়েছিলেন চরাঞ্চলের কৃষকরা।

 

চরাঞ্চলের ফসলহানির এমন দৃশ্য কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের মুসার চরের। ১০ দিন আগের বৃষ্টি ও উজানের ঢলে নিমজ্জিত হয়ে পড়ে কৃষকদের রোপণ করা বেশির ভাগ ফসল। শুধু উলিপুরের মুসার চর নয়, জেলার চিলমারী, সদর, নাগেশ্বরী, রৌমারী, রাজিবপুরসহ ৭ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার অববাহিকার দৃশ্য একই রকম।  
 

তৃতীয় দফা বন্যায় এখন ফসল পানির নিচে, ক্ষতি ২৭ কোটি 

 

কৃষকরা জানান, অসময়ের এ বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার সামর্থ্য নেই তাদের। প্রতি বছর বর্ষার শেষ সময়ে চরাঞ্চলের জমিতে এসব ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন নদী পাড়ের কৃষকরা। কিন্তু এবার উজানের পানিতে দীর্ঘ সময় তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে ফসল। এ অবস্থায় সরকারি সহায়তা কামনা তাদের।
 

তৃতীয় দফা বন্যায় এখন ফসল পানির নিচে, ক্ষতি ২৭ কোটি  — ছবি ২

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র অববাহিকার মুসার চরের বাসিন্দা মতিয়ার রহমান বলেন, ‘বর্ষার শেষ সময়ে এভাবে পানি এসে দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু এ বছর ভারত থেকে বেশি পরিমাণ পানি এসে সব শেষ করে দিয়েছে। আমার ৩ একর জমির আমন ও বাদাম ক্ষেতের মধ্যে ২ একরের বেশি পানির নিচে দীর্ঘ সময় থাকায় নষ্ট হয়ে গেছে।’
 

তৃতীয় দফা বন্যায় এখন ফসল পানির নিচে, ক্ষতি ২৭ কোটি  — ছবি ৩

 

পাশের ইউনিয়ন সদরের যাত্রাপুরের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘আমার ইউনিয়নের সকল চর গ্রামেরই ফসল তলিয়ে আছে। প্রায় ১০ দিন ধরে পানির নিচে থাকায় বেশির ভাগ নষ্ট হয়ে গেছে। সরকারি সহযোগিতা ছাড়া কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে না।’

 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান জানান, তৃতীয় দফা বন্যায় নিমজ্জিত হয়ে পড়ে জেলার ২ হাজার ৩৬১ হেক্টর জমির বিভিন্ন ফসল। আর এরমধ্যে নষ্ট হয়ে গেছে ১ হাজার ১০৭ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা জানায় কৃষি বিভাগ।

 

কৃষি বিভাগের তথ্যমতে, শেষ সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৯ উপজেলার মধ্যে ৭ উপজেলার ১৩ হাজার ১৩৭ জন কৃষক। বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা।