শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুমিল্লায় নাশকতা মামলায় দুই গ্রেপ্তার

কুমিল্লায় নাশকতা মামলায় দুই গ্রেপ্তার

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ২০ অক্টোবর রাতে সদর দক্ষিণ উপজেলার বড়পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • আদনান হায়দার: কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়া গ্রামের আখলাক হায়দারের ছেলে।
  • মো. দুলাল: একই থানার পূর্বহুড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলায় নাশকতা কার্যকলাপ চালিয়ে আসছিল। গত ৪ আগস্ট বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলিবর্ষণ করে। এ ঘটনায় অনেকে আহত হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টার মামলা রুজু হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সোমবার (২১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।