শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মাধবপুরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

মাধবপুরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

ঢাকা প্রেস
মো: ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ):-


 

মাধবপুরে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শাহজীবাজার মাজার এলাকা থেকে পিকআপে করে চোরাই মোটরসাইকেল নিয়ে মাধবপুর আসার পথে জনতার সহযোগিতায় আটক করা হয়। আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে সাগর দাস (৩০), পিকআপ চালক নবীগঞ্জ উপজেলার পানিউন্দা এলাকার লাল মিয়ার ছেলে পাভেল মিয়া(২৫) ও চালকের সহযোগি একই এলাকার জুনায়েল (২৬)। 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান- শনিবার সকাল ৮টার দিকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাচক্রের সদস্য সিলেট শহরের বাঘবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের গ্যারেজ থেকে টিবিএস এপাসি মোটরসাইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে পানিউন্দা নিয়ে আসে। পানিউন্দা থেকে একটি পিকআপে করে মোটরসাইকেলটি মাধবপুর পৌর শহরের নোয়াগাঁও নিয়ে আসার পথে শাহজীবাজার এলাকায় জনতার সহযোগিতায় পুলিশ আটক করে। পুলিশ জানায় মোটরসাইকেলে জিপি এস লাগানো থাকায় উদ্ধার  করতে সুবিধা হয়।