সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাবার ত্যাগের গল্প শেয়ার করলেন তৌসিফ মাহবুব  

বাবার ত্যাগের গল্প শেয়ার করলেন তৌসিফ মাহবুব  

বিনোদন ডেস্ক

 

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবার ত্যাগ, সংগ্রাম ও স্বপ্নের কথা তুলে ধরেন তিনি।
 

পোস্টে তৌসিফ মাহবুব জানান, যখন তাঁর বাবার মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখনও তিনি ছেলেকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ, তাঁর বাবার একমাত্র স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে এবং অন্যদের থেকে আলাদা পরিচিতি গড়ে তুলবে।
 

অভিনেতা লিখেছেন, তাঁর বাবা নিজের সীমাবদ্ধতার দিকে না তাকিয়ে সন্তানের সম্ভাবনাকেই গুরুত্ব দিয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অসংখ্য ত্যাগ ও পরিশ্রম করেছেন। শিক্ষা কখনো খরচ নয়, বরং সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ—এমন বিশ্বাস থেকেই তিনি সবকিছু করেছেন বলে উল্লেখ করেন তৌসিফ।
 

বাবার স্বপ্ন পূরণের প্রসঙ্গে তৌসিফ বলেন, তিনি জানেন না কতটা সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। তবে আজ তিনি যে অবস্থানে পৌঁছেছেন, তার ভিত্তি তৈরি করে দিয়েছেন তাঁর বাবা।
 

পোস্টের শেষাংশে বাবাকে নিজের প্রথম শিক্ষক ও প্রথম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা। তিনি বলেন, তাঁর বাবা তাঁকে স্বপ্ন দেখতে, বড় করে ভাবতে এবং সীমাবদ্ধতার মধ্যেও অসীম সম্ভাবনার কথা চিন্তা করতে শিখিয়েছেন।
 

বিশ্বের সব বাবার প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে তৌসিফ মাহবুব তাঁর বার্তায় বলেন, “শুভ বাবা দিবস। আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।”