শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

যশোরে অস্ত্র মামলার আসামিকে পিটিয়ে হত্যা

যশোরে অস্ত্র মামলার আসামিকে পিটিয়ে হত্যা

ঢাকা প্রেস
যশোর প্রতিনিধি:-

 

যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন ব্রিজে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র মামলার আসামি সাইফুল ইসলাম সাগর (৩৫) কে দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

নিহত সাগর বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাগরকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, সাগর এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত ছিল এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ১০-১২ দিন আগে একটি অস্ত্র মামলায় জেল থেকে মুক্তি পেয়েছিল।
 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে তদন্ত চালানো হচ্ছে।