শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: তিন মামলায় আসামি ১৩০ জন, গ্রেপ্তার ৪০

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: তিন মামলায় আসামি ১৩০ জন, গ্রেপ্তার ৪০

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে তিনটি পৃথক মামলায় মোট ১৩০ জন নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ। এদের মধ্যে ১১৯ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতনামা। ইতোমধ্যে ৪০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
 

রোববার রাতে খুলনা মহানগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলাগুলো দায়ের করা হয়।
 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, মামলাগুলোর বাদী পুলিশ নিজেই এবং এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব জানান, হরিণটানা থানায় এসআই মোনায়েম হোসেন বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় বিকাল পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

খালিশপুর থানায় এসআই রতন কুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। এখানে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

আড়ংঘাটা থানায় এসআই ইসতিয়াক আহমেদ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছেন। সেখানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

এছাড়া নগরীর সদর থানা পুলিশ কেসিসি (খুলনা সিটি কর্পোরেশন)-র লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে নগর ভবন থেকে গ্রেপ্তার করেছে।
 

এ প্রসঙ্গে কেসিসির রাজস্ব কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান জানান, রবিউল আলম রবির কেসিসির স্টিকার লাগানো মোটরসাইকেলযোগে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর দুপুরের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং বিষয়টি প্রশাসককে জানানো হয়েছে।
 

উল্লেখ্য, গত রোববার খুলনা নগরীর চারটি স্থানে আওয়ামী লীগ পৃথকভাবে ঝটিকা মিছিল করে। এসব কর্মসূচিকে কেন্দ্র করেই পুলিশ মামলাগুলো দায়ের করেছে।