শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বিয়ের প্রলোভনে বালাসীঘাটে নৌকায় ধর্ষণ: ধর্ষক গ্রেফতার 

বিয়ের প্রলোভনে বালাসীঘাটে নৌকায় ধর্ষণ: ধর্ষক গ্রেফতার 

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে  গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে বেড়াতে নিয়ে গিয়ে নৌকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে  সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।  ৮ এপ্রিল মঙ্গলবার তাকে গ্রেফতার  করে পুলিশ।

 

ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে গত ৭ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট এলাকায়। 
 

ভুক্তভোগী তরুণী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী গ্রামের বাসিন্দা। অভিযোগে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে তাঁর পরিচয় হয়। কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা মো. ইউনুস আলী ছেলে।
 

ভুক্তভোগীর অভিযোগ, কনক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসি ঘাটে ডেকে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাঁকে নৌকায় ঘুরতে নিয়ে নৌকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করেন। এঘটনায় ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার ও শাস্তির দাবী করেন।
 

এ বিষয়ে ফুলছড়ি থানার এস আই আয়নাল হক সাংবাদিকদের বলেন, থানায় অভিযোগ দিয়েছে  অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।