শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযান: ৩ অস্ত্র ব্যবসায়ীরা গ্রেফতার

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযান: ৩ অস্ত্র ব্যবসায়ীরা গ্রেফতার

ঢাকা প্রেস
মুজিবনগর উপজেলা (মেহেরপুর) প্রতিনিধি:-


 

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ব্যাপক অভিযান চালিয়ে তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার ভোরে উপজেলার স্টেডিয়াম পাড়ায় চালানো এ অভিযানে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:

  • সাইফুল ইসলাম (২৭): দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে
  • এনামুল হক (২৮): দারিয়াপুর গ্রামের কাউছার আলীর ছেলে
  • সাইফুল ইসলাম (২৬): দারিয়াপুর গ্রামের মিন্টু শেখের ছেলে

 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর একটি দল এই তিন ব্যক্তিকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফান নামের এক ব্যক্তিকে একটি অস্ত্র বিক্রি করেছে। এর ভিত্তিতে বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে তুফানের সন্ধান না মিললেও, বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। উল্লেখ্য, এই পিস্তলটি ইতালি তৈরি।

 

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে এবং তাদেরকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।