শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুমিল্লা শিক্ষা বোর্ডে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কুমিল্লা শিক্ষা বোর্ডে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

সোমবার (২১ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন। সম্প্রতি কতিপয় অকৃতকার্য শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির প্রেক্ষিতে শিক্ষা বোর্ডে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এই মানববন্ধন করা হয়।
 

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে, কর্মকর্তা-কর্মচারীদের গালমন্দ করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি, ঢাকা শিক্ষা বোর্ডেও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ধরনের অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সারা দেশের শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে একযোগে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।