শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা: নুরুল ইসলাম সভাপতি, দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা: নুরুল ইসলাম সভাপতি, দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা-এর ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট দেলওয়ার হোসেন।
 

শনিবার সমিতির অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় এই নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন অ্যাডহক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. খায়রুল আনাম। সভা শেষে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়।
 

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন:

  • সহ-সভাপতি: ফিরোজ আহম্মেদ, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম

  • সহ-সাধারণ সম্পাদক: ফুরকান হাবিব

  • কোষাধ্যক্ষ: মো. ইসমাইল হক

  • সাংগঠনিক সম্পাদক: মো. সারিউল ইসলাম রাজু (সদর), মেজর (অব.) মো. আমিরুল ইসলাম (শিবগঞ্জ), মো. আবুল কালাম আজাদ (ভোলাহাট), মো. মশিদুল হক (নাচোল), মো. কামরুল হাসান (গোমস্তাপুর)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. জহিরুল ইসলাম

  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: জিয়াউল হক সবুজ

  • শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক: প্রকৌশলী শামিম আহমেদ

  • সমাজকল্যাণ সম্পাদক: মো. আনারুল ইসলাম

  • মহিলা বিষয়ক সম্পাদক: মোসা. রেবেকা সুলতানা

  • দপ্তর সম্পাদক: সৈয়দ নাজমুল ইসলাম (মানিক)
     

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
মো. আবুল কালাম আজাদ, মো. দুরুল হুদা, আব্দুল কাদের, আনোয়ারুল শোয়েব, মো. শফিকুল ইসলাম, সারিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. মইফুল ইসলাম, মোহাম্মদ আশফাকুল আশেকীন, মো. মাহ্ফুজ আলম, আনোয়ারুল ইসলাম (মাসুম) এবং অ্যাডভোকেট ইব্রাহিম খলিল।

 

নবনির্বাচিত কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।